লিঙ্ক কপি করুন
Antarleena
সামাজিক পোস্ট
অপরাজেয় সুকুমার
Sukumar 2025
অপরাজেয় সুকুমার ... 🙏🏻🙏🏻 কবির স্টাইলকে অনুসরণ করার জন্য কবির কাছে ক্ষমাপ্রার্থী ... 🙏🏻🙏🏻 উপেনের হাত ধরে সত্যের জয়ে রায় সুকুমার চলে গুটি গুটি পায়ে। রুমাল আর বেড়ালেতে নেই তো তফাত গানের গুঁতোতে কাটে বিনিদ্র রাত। হিং টিং ছটে নেই হিং ছিটেফোঁটা হিজিবিজ বিজ মাঠে একা কেউকেটা। কাঠবুড়ো - বড়বাবু আড্ডার ফাঁকে গোঁফচুরি গেলো বলে জল্লাদ হাঁকে। কুমড়োপটাশ নেচে দুইহাত তোলে ট্যাঁশগরু ল্যাজ তুলে যেই দিক্ ভোলে.... অমনি সে কোথা থেকে কাতুকুতো বুড়ো সুড়সুড়ি দিতে দিতে হলো থুত্থুড়ো!! প্যাঁচা আর প্যাঁচানির কনসার্ট শুনে বাবুরাম সাপুড়ের সাপ ছোটে বনে। দাঁড়ে দাঁড়ে দ্রুম্ আর দ্রুম্ দ্রুম্ দাঁড়ে ডানপিটে ছেলে চড়ে হুলোটার ঘাড়ে। নোটবই হাতে যত কিলবিলে খটকা ঝোলাগুড় রেসিপিতে আছে নাকি পটকা?! আজগুবি ঠিকানাতে ম্যাপ জম্পেশ আকাশের গায়ে ঝোলে টক সন্দেশ!!!
............ ✍️ অন্তর্লীনা