সংলাপ
★সংলাপ★
অষ্টমীতে শাড়ি পরিস্
পরলে কি কেউ খুশী হয়....?
জানতে চাইলুম্ এমনি
ইচ্ছে হলে বলবি...নইলে নয়।
বিকেল সাড়ে পাঁচটায়....
সাউথসিটি মলে....
অপেক্ষাতে থাকবো কিন্তু
শাড়িটি যেন পরা হয়...।
শুধু পাকা পাকা কথা
বুঝবি না তুই একটু মন
বাসে ট্রামে বাদুড় ঝোলা
সামলাই কি করে তখন?
বেশ বাবা...হবে না পরতে
অপেক্ষাতে ততক্ষণ....
যতক্ষণ না পারিস্ থাকতে
আসবি জানি বিলক্ষণ...।
ধ্যাৎ তারিগা রাখছি এখন
তুই ও কিন্তু ঝোলা ব্যাগ
আর পাঞ্জাবীটা চাপিয়ে নিস্
সিগারেট টা করিস্ ত্যাগ...।
ধরবো একটা উবের-ওলা
নিদেন পক্ষে এসি বাস
কিছুতেই নো ছাড়াছাড়ি
থাকবো তোর বুকের পাশ...।
জগৎ টা যাক্ যেদিক দুচোখ
তুই আর আমি আজ স্বাধীন
ঠোঁটের মৃদু কাঁপন
আর শাড়ির ভাঁজে ছন্দহীন।
সেদিন থেকে প্রেমে পড়া
হাঁচর পাঁচর বুকের ভিতর
কখন দেখা কি বা কথা
সারাদিনটি জপি মন্তর...।
প্রথম চাওয়া প্রথম ছোঁওয়া
দেদার মনের আবেশে
তোকে পেয়ে বেজায় খুশী
আনন্দেতে যাই ভেসে...।
ফুচকা আলুকাবলি তেই
পকেট হলো গড়ের মাঠ
ভাগ্যিস্ সে-কালে ছিলুম্
আজকে হলে দিব্য কাট্...!
চাইনিজ বা কন্টিনেন্টাল
নাহলে কি মানটি রয়...
পকেটখানির ওজন দেখেই
জানিস্ প্রেমে পড়তে হয়...???
............. ✍🏻 অন্তর্লীনা
