রাগে অনুরাগে
---★ রাগে-অনুরাগে ★---
শুদ্ধ স্বরের মেলা সেথায়
নামটি বিলাবল....
ভৈরব তো মেলে সেথা
যেথায় রে -ধা টি কোমল।
খাম্বাজ ঠাট আছে শুধু
কোমল নিষাদে....
গা-ধা-নি কোমল নইলে
আশাই (আশাবরী) বিষাদে।
গা ও নি কোমল হলে
কাফী বুঝি তারেই....
ভৈরবীতে রে-গা-ধা-নি
কোমল চারি ধারেই।
কড়ি-মা কে সঙ্গে নিয়েই
কল্যাণের পথ বাঁধা....
রে-ধা কোমল সাথী করে
পূর্বীর গলা সাধা...।
রে কোমল আর কড়ি-মা তে
মারোয়ারই প্রকাশ....
নাই কো সেথা জারিজুরি
এমনটি তার বিকাশ।
রে-গা-ধা-কোমল আর
মা যদি হয় কড়ি...
টোরী বেজে উঠবে স্বতঃই
নইলে পায়ে পড়ি।
রাগারাগির এমন মেজাজ
ঠাঁট বদলের খেলায়....
ভুলেও যেন কোর না ভুল
অনুরাগের হেলায়!!!!
-----------অন্তর্লীনা
