লিঙ্ক কপি করুন
Antarleena
সামাজিক পোস্ট
কেউ বলে বই আর কেউ পুস্তক
Shankha Ghosh
কেউ বলে বই আর কেউ পুস্তক
কেউ পুঁথি,গ্রন্থ, কেতাব ইস্তক।
বই এর পাতাটি কত কথাটি বলে
রসেবশে আনন্দে কত না ছলে।
স্বপ্ন ভরানো যত কথার মালা
জ্ঞানের আলোক চুপিসারেতে জ্বালা
কথার ফাঁকেতে কথা উষ্ণতাতে
মধুর তিক্ত শত আবেগ সাথে।
কিছু পাঠ পুস্তকে মগজ ঘামে
আইনের কচকচি মিছে দরদামে..!!
কখন কখন মনে জাগে কত আশা
কখন বা ফুটো কড়ি মিছে দুরাশা...!!
কেউ পড়ে কেউ নাড়ে কেউ সাজিয়ে
কেউ বা ফন্দি খোঁজে দাঁড়ি নাড়িয়ে।
ইন্টারনেটে কেউ খুঁজে ফেরে তথ্য
বলি বাপু ছেড়ো না এ সুমধুর পথ্য।
দুধেরই স্বাদ যদি ঘোচে ঘোলে অদ্য
লিখতুম্ কি হেন বিচ্ছিরি পদ্য...!!??
............ ✍️ অন্তর্লীনা