লিঙ্ক কপি করুন
Antarleena
সামাজিক পোস্ট
প্রতীক্ষা
★ প্রতীক্ষা ★ নীলকণ্ঠ পাখিটা উড়ে গেছে উড়ে গেছে বিষণ্ণ ডানায় এক রাশ মনখারাপের ধুলো উড়িয়ে শেষ ট্রেনটাও পাড়ি দিলো অজানায়.... বাজনার শেষ রেশ নিয়ে ঢাকিরা ফেরে সম্বচ্ছরের সম্বলটুকু আঁকড়ে। * * * * * বহু প্রতীক্ষার অবসানে চারটে দিন... আবার নিরন্ন উপবাস ভালোলাগা ভালোবাসায় ছন্দহীন... আবার সব বেরঙীন অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস...! * * * * * একটু চাওয়া আর একটু পরশ অবুঝ চোখের ভাষে ঘামে ভেজা জামার গন্ধ যেন লুকিয়ে কাঁদে-হাসে। ঝাড়বাতির আলোর রোশনাই আর সেল্ফির তুফানের তোড়ে জমে থাকা রূপকথাদের প্রতিধ্বনি ঘোরে ফিরে ফিরে...। প্রথম প্রেমের সুগন্ধে ভরা বুক পকেট.... আর স্মৃতিতে মোড়া কবিতার সনেট সঙ্গে নিয়ে ট্রেন ছোটে দূরপাল্লায়...... মায়ের চোখের জল চোখেই শুকায়....। * * * * * শব্দের আলোড়নে নিঃশব্দ গুমরে মরে... মুমূর্ষুর বোবা কান্না মেশে বিসর্জনের করুণ সুরে.....। যতটুকু দেখা যায়... তার নেপথ্যেও থাকে আরও কিছু সময় এগিয়ে ধায় প্রতীক্ষা নেয় পিছু.....।
-----------✍🏻অন্তর্লীনা