লিঙ্ক কপি করুন
Antarleena
সামাজিক পোস্ট
অন্যদুগ্গা
অন্যদুগ্গা.......... সবাই আমায় পাগলী বলে পথকুড়ানী মাগো যন্তরটায় বাজতে থাকে জাগো দুর্গা জাগো। নতুন জামা নতুন জুতোয় সবাই যখন সাজায় আমি লুকোই আড়ালে তোর, প্যাণ্ডেলে কি মানায়...?! রুক্ষ চুলের ঝুপরিবাসী শতছিন্ন বসন বাপের ঘরে এলি যখন, পাতবো কোথায় আসন...??। জন্ম দিয়েই মা মরেছে বাপ-ও বছর দুই ভালোবেসে কেউ ডাকে না ফুটপাতেতেই শুই। বচ্ছরকার দিনে হেথায় সাজো সাজো রব ডাস্টবিনেতে উঁকি মেরেই দিনগুজরান সব। একটা শুধু প্রশ্ন, মা তোর বিচার এমন হেন জগতের মা হলি যখন আমার ন'স বা কেন??? আমি কি তোর জগতছাড়া, আমি কি তোর পর? আমার বেলায় মুখ ফিরিয়ে দেখাস্ এমন ডর?! চাইনে এমন নকল মা আর করিনে জোরজারি পরের জন্মে সত্যি যেন "মা" ডাকতে পারি...!!!
........ ✍🏻 অন্তর্লীনা