লিঙ্ক কপি করুন
Antarleena
সামাজিক পোস্ট
কৃষ্ণকলি
Shankha Ghosh
---০ কৃষ্ণকলি ০---
শ্রাবণের এক জমাটবাধা মন খারাপী বিকেল
তোমাকে আমার কাছে এনে দিলো।
ধীরে ধীরে তুমি "তুমি" হয়ে উঠলে
অভিমানী জল-ভরা মেঘলা আকাশ
যেন তোমার ঢলো ঢলো দুটি আঁখি।
গহন বনের দিগন্তরেখা, তোমার আঁখিপল্লব।
ত্বরিত-বিদ্যুৎরেখা, তোমার ভ্রূ ভঙ্গিমা।
মেঘের জটাজূট, তোমার কালো কেশদাম।
ঘূর্ণি হাওয়া তোমার লুটিয়ে পড়া আঁচল।
পাগলা হাওয়ার মাতন জাগানো
এমনই এক বিকেলে তুমি এলে......
আমার কাছে কৃষ্ণকলি.....!।
আর....
অঝোর ঝরা বৃষ্টির ধারায়
নামলো তোমার আনন্দাশ্রু।
নবযৌবনা তুমি উচ্ছ্বল উদ্দাম হয়ে উঠলে
তোমার সেই অঝোর ঝরানো জলে
তপ্ত- দগ্ধ আমি স্নাত হলাম আপাদমস্তক......।।
............ ✍️ অন্তর্লীনা