বিশ্ব দৃষ্টি দিবসে
বিশ্ব দৃষ্টি দিবসে..............
--০ দৃষ্টি ০--
তোমার মায়ার মাঝে
মরমে লুকায়ে আছে
সেই আঁখিদুটি...
হৃদয়ের কথা কবে
আনমনে পড়ি লবে
হাসি উঠে ফুটি।
কখন জ্বলিবে তেজে
ঝলসি ভ্রূকুটি সেজে
হৃদি খান্ খান্...
স্নেহের বাঁধনে আনি
আরবার লবে টানি
জিনি মন- প্রাণ।
শুধু দুটি চাহনিতে
কি নিশীথ কি নিভৃতে
অপলকে তায়...
কত কথা প্রকাশিবে
কত ব্যথা নিবারিবে
অসীম ক্ষমায়।
কত প্রেম কি সোহাগে
কি মধুর কি আবেগে
কি মোহ মায়ায়...
জড়ায়েছো কত জনে
কত সুধা-পরশনে
স্বপনের প্রায়।
শয়নে স্বপনে জাগি
দুটি আঁখি তোমা লাগি
করিছে যতন...
কেহ না কাহারে হেরি
আছে দিবানিশি ভরি
অমূল্য রতন!!!
------- ✍🏻অন্তর্লীনা
