লিঙ্ক কপি করুন
Antarleena
সামাজিক পোস্ট
বাদলা দিনে
----০ বাদলাদিনে ০---- একলা থাকার দিন আছি না কি নেই... তার ঠিকানা-বিহীন...। বৃষ্টি নামে টিনের চালে চড়বড়াবড়্ বড়্ ছুট্টে গিয়ে দোরখানি দিই করি যে ঘরবার। সারাটা দিন ঝাপসা আকাশ ঝাপসা চোখের কোণ তড়িৎ-লেখা ঝিলিক্ লাগায় ঝলকে বাঁশের বন। তালপুকুরে জলের ফোঁটা মুক্তো-ফুলের ধূম্ জলফড়িং আর ঝিঝি পোকার নেই কো চোখে ঘুম। মনের মাঝে ছেলেবেলার কাগজ-নৌকাখানি ভাসতে থাকে ডুবতে থাকে নাকানিচোবানি। গ্রামের বধূ যায় না কো আর ভিজে আঁচল বুকে আসে নি তো পানকৌড়ি মাছ ধরারই সুখে। উথালপাতাল বাতাস বুকে জলেরই উচ্ছ্বাস কি জানি কি মনে আমার কেবল দীর্ঘশ্বাস। হারিয়ে গেছে বৃষ্টিদুপুর হারিয়েছে শৈশব বাদল দিন তো আজও আসে নেই কেন (সে) উৎসব...!। ----✍🏻অন্তর্লীনা